ক্লাব বিশ্বকাপে য়্যুভেন্টাসকে ১-০ হারিয়েছে রিয়াল মাদ্রিদ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২ জুলাই, ২০২৫

ক্লাব বিশ্বকাপে য়্যুভেন্টাসকে ১-০ হারিয়েছে রিয়াল মাদ্রিদ

 

ক্লাব বিশ্বকাপে য়্যুভেন্টাসকে ১-০ হারিয়েছে রিয়াল মাদ্রিদ


ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে য়্যুভেন্তাসকে ১-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়ার করা একমাত্র গোলে শেষ আটে পা রাখে আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকে য়্যুভেন্টাস বেশ কিছু সুযোগ পেলেও পায়নি গোলের দেখা। তবে ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে জাবি আলোনসোর দল।

গেমের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাস ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখতে পারলেও সেগুলো লক্ষ্যে ছিল না। এভাবেই গোল শুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়তে থাকে রিয়াল। অবশেষে, ডেড লক ভাঙ্গেন গার্সিয়া। ম্যাচের ৫৪ মিনিটে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে এগিয়ে দেন রিয়ালকে। তবে সমতায় ফেরার বেশ কিছু সুযোগ হাতছাড়া করে য়্যুভেন্টাস।

শেষ দিকে মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টি আবেদন করে য়্যুভেন্তাস। কিন্তু রেফারির সাড়া না মেলায় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় য়্যুভেন্টাসকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad