‘সংখ্যানুপাতিক ভোটের আড়ালে স্বৈরাচারকে ফেরানোর চেষ্টা হচ্ছে কি না তা ভাবতে হবে’ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২ জুলাই, ২০২৫

‘সংখ্যানুপাতিক ভোটের আড়ালে স্বৈরাচারকে ফেরানোর চেষ্টা হচ্ছে কি না তা ভাবতে হবে’

 


‘সংখ্যানুপাতিক ভোটের আড়ালে স্বৈরাচারকে ফেরানোর চেষ্টা হচ্ছে কি না তা ভাবতে হবে’


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনও কোনও রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তুলেছে। বিশ্বের কিছু দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। তবে বাংলাদেশের বিদ্যমান অবস্থায় এটি কতটুকু উপযোগী ও এর আড়ালে স্বৈরাচারকে ফেরানোর চেষ্টা হচ্ছে কি না তাও ভাবতে হবে। এই পদ্ধতি ঐক্যের পরিবর্তে বিভক্তি তৈরি করতে পারে।

মঙ্গলবার (১ জুলাই) অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে দলটির কর্মসূচির প্রথম দিনে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজের মধ্য দিয়ে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়। অযথা বিতর্ক বা কূটতর্কে সময়ক্ষেপণ করা যাবে না। একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভোলেনি, তেমনি চব্বিশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বীরযোদ্ধাদেরও বাংলাদেশ ভুলবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শহীদদের স্মরণে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান সম্ভব নয়। সংস্কারের ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে জনগণ রাজনৈতিক ওঅর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হতে পারে। এ সময় ফ্যাসিবিরোধী দলগুলোর মধ্যে অনৈক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad