সাবিনা ইয়াসমিনের প্রাণের বাংলাদেশ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২ জুলাই, ২০২৫

সাবিনা ইয়াসমিনের প্রাণের বাংলাদেশ

 

সাবিনা ইয়াসমিনের প্রাণের বাংলাদেশ

কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন। সুস্থ হয়ে আবারও নিয়মিত হয়েছেন। একাধিক টিভি আয়োজনে গান করার পাশাপাশি নতুন একক গানেও কণ্ঠ দিচ্ছেন এ সংগীতশিল্পী। 

সম্প্রতি রেকর্ডিং করেছেন একটি দেশাত্ববোধক গানের। শিরোনাম ‘প্রাণের বাংলাদেশ’। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। শিগগিরই একটি ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হবে। 

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে https://www.profitableratecpm.com/bwcv4xtmm?key=5a655bd40cf349ee1924f317a7e218b8গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad