যু°দ্ধের একটি অভিনব কৌশল : মিসাইল প্রতারণা - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

যু°দ্ধের একটি অভিনব কৌশল : মিসাইল প্রতারণা

 


যু°দ্ধের একটি অভিনব কৌশল : মিসাইল প্রতারণা


ইরানের অভিনব কৌশল
যু°দ্ধের একটি অভিনব কৌশল : মিসাইল প্রতারণা
আমরা কখনও রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি কিন্তু আঘাতের পরিমাণ কম হয়। বেশিরভাগ মিসাইল আকাশেই ফুটে যায়। কিংবা মাটিতে পড়ার আগে অনেকটা গতিশূন্য হয়ে থেমে যায়। আবার দেখা যায় সেই ফাঁকে একটা ভ°য়ানক গতিতে আঘাত হেনে বসেছে। এখানে সবগুলোই মিসাইল নয়, শুনলে আশ্চর্য হবেন যে, এসবের অধিকাংশই গতিশীল ধাতব ফটকা। কেন তাহলে ফটকা!
একটি মিসাইলের ভিতরে অনেকটা সামনের দিকে, অনেকগুলো ছোট বো°মা সেট করা থাকে। এগুলোকে ওয়ারহেড বলা হয়। ধরুন ১০টি ওয়ারহেড আছে একটি মিসাইলে। তন্মধ্যে ৮ টি ধাতব ফাঁকা ফটকা বাকি দুটো প্রকৃত বো°মা। সবগুলো একই দিকে ফায়ার করা হয়।
রাতের আকাশে অগ্নিগোলক হয়ে এগুলো লক্ষ্যের দিকে ধাবিত হয়। মাটিতে রক্ষিত রাডার তখন কোনটা আসল কোনটা নকল সেটা নির্ণয় করতে বিভ্রান্ত হয়ে পড়ে। রাডারকে এভাবে ধোঁকায় ফেলাটাই হলো মিসাইল প্রতারণা। শত শত ধাতব ফটকার চেয়ে, একটি বো°মার মূল্য অনেক বেশী।
আগত বো°মাগুলো নিয়ে রাডারের সিদ্ধান্ত নিতে হাতে সময় খুব কম থাকে। ফলে অধিক জ্বলন্ত এবং গতিশীল গোলাকে আগত ক্ষেপণাস্ত্র মনে করে, রাডার নিজের দামী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেয়। দেখা যায় রাডারের নিক্ষেপে ভূলুণ্ঠিত বস্তুটি আদতে কোনো ক্ষেপনাস্ত্র ছিল না। তা ছিল একটা ধাতব ফটকা।
একটা ফটকার পিছনে মিলিয়ন ডলারের দামী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়া হয়। আমরা আকাশে এগুলোকেই বেশী মাত্রায় দেখে থাকি। রাডার বা আয়রন ডোমকে এসব ফালতু বো°মা ব্যস্ত রাখে। ফাঁক দিয়ে তাজা বোমাটি দ্রুত গতিশীল হয়ে লক্ষ্য আঘাত হানে। ই'রানের যু°দ্ধ কৌ'শলে আপাতত এই পদ্ধতির প্রয়োগটাই বেশি দেখা যাচ্ছে।
নজরুল ইসলাম টিপু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad