ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে: ইরানের প্রেসিডেন্ট - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে: ইরানের প্রেসিডেন্ট

 

ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে: ইরানের প্রেসিডেন্ট



ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ চালিয়ে যায় তবে ইরান আরও জোরালো জবাব দেবে। শুক্রবার (২০ জুন) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করে।’

তিনি আরও বলেন, আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি এবং তার (ইসরায়েল) সন্ত্রাসী উসকানি বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা দিচ্ছি। পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেন, হামলা বন্ধ করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরও জোরালো এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো হবে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad