বাবা দিবসে শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পোস্ট - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বাবা দিবসে শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পোস্ট

 



বাবা দিবসে শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পোস্ট


আজ বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনে শাকিব খানকে পাওয়া গেল চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্টে। প্রথমে ফেসবুকে পোস্ট করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার ঠিক ২১ মিনিট পরই বুবলীও একটি ভিডিও প্রকাশ্যে আনেন।

অপুর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ছেলের গান শুনছেন শাকিব। ক্যামেরার পেছন থেকে প্রশংসা করেন অপু বিশ্বাস। ছেলের গান গাওয়ার প্রতিভা দেখে খুশিতে হাসতে থাকেন শাকিব। করতালি দিয়ে শাকিব বলেন, ‘ভেরি গুড।’

সেই ভিডিওটি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা–ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।

অপরদিকে, চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্টে দেখা যায়, শাকিব খানের বেডরুমে বসে কার্টুন দেখছে ছেলে শেহজাদ খান বীর। শাকিবের চোখে ঘুম থাকলেও বাপ-ছেলে খুনসুটিতে মেতে ওঠেন।

ভিডওতে সাকিবকে বলতে শোনা যায়, ‘তোমার বাবা কে’, ‘আমরা কোনো গ্রুপের মালিক’ এগুলো বলে ছেলের সঙ্গে মজা করতে থাকেন এই ঢালিউড চিত্রনায়ক। ভিডিওতে একসময় বুবলীকে বলতে শোনা যায়, ‘বাবাকে পাপ্পা দাও তো।’ ছেলে বাবাকে পাপ্পা দেয়ার পরে শাকিব খানও অনেকগুলো পাপ্পা দেন বীরকে। সেগুলো ভিডিও করেন বুবলী।

বাবা–ছেলের এই ভিডিওটি পোস্ট করে এই নায়িকা স্ট্যাটাসে লিখেছেন, ‘যেমন বাবা তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad