শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির

 







বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি নিজেই দেশবাসীকে ফেরার দিনক্ষণ জানাবেন।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরসঙ্গী আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এ সময় হুমায়ুন কবির আরও বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল।

নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।

এদিকে, হুমায়ুন কবিরের বক্তব্যের সময় এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এ সময় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের ওপর চড়াও হয় এনসিপির কর্মীরা। তাদের অসদাচারণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বয়কট করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad