এখনও গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

এখনও গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ

 






ইসরায়েলি বাধা পাশ কাটিয়ে এখনও অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ত্রাণবাহী বহরের অন্যসব জাহাজ আটকাতে পারলেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরায়েলি নৌবাহিনী। খবর, আল জাজিরার।

সবশেষ তথ্যানুযায়ী, গাজা উপকূল থেকে মাত্র ১শ’ কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি। জাহাজটিতে রয়েছেন ৬ জন মানবাধিকারকর্মী।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। এটি অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে ২ দশমিক এক ছয় নটিকাল মাইল গতিতে।

মূলত, স্টারলিংকের মাধ্যমে এখনও যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট। এর আগে, সুমুদ বহরের ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করে ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইতোমধ্যেই নেয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad