সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

 






সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলাউ সাদাপাথর লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

এতে বলা হয়, সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে এরইমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করেছে।

তাতে আর বলা হয়, বিভিন্ন উৎস হতে এই লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এরপর সিআইডি এ অনুসন্ধান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। লুটপাটের ঘটনায় জড়িতদের মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad