তিন মাসের জন্য বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

তিন মাসের জন্য বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত

 







শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফজলুর রহমানকে পাঠানো পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টা সময় বর্ধিত করা হয়। আপনি আজ কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।

এতে বলা হয়, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad