চিরকাল ক্ষমতায় থাকতে ইরানকে যুদ্ধে ব্যবহার করছেন নেতানিয়াহু: বিল ক্লিনটন - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ২২ জুন, ২০২৫

চিরকাল ক্ষমতায় থাকতে ইরানকে যুদ্ধে ব্যবহার করছেন নেতানিয়াহু: বিল ক্লিনটন

 

চিরকাল ক্ষমতায় থাকতে ইরানকে যুদ্ধে ব্যবহার করছেন নেতানিয়াহু: বিল ক্লিনটন




ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় থাকতে যুদ্ধে ইরানকে ব্যবহার করছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ‘দ্য ডেইলি শো’ নামে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। খবর আরব নিউজ’র।

তিনি বলেন, নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছিলেন। কারণ, এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন। আমার মনে হয়, গত ২০ বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় আছেন। এ সময় তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকা রাখার অনুরোধ জানান। 

ক্লিনটন বলেন, আমার মনে হয়, আমাদের উচিত, এই উত্তেজনাকর পরিস্থিতি প্রশমিত করা। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন। তিনি মনে করেন না, নেতানিয়াহু বা ট্রাম্প পুরো অঞ্চলে কোনও বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান।

বিল ক্লিনটন আরও বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, আমরা তাদের পাশে আছি। আমরা তাদের সুরক্ষা দেয়ার চেষ্টা করব। ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করার ফলে সাধারণ মানুষ ভূক্তভোগী হচ্ছেন। এটা কোনো ভালো সমাধান নয়। সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান বলেও মন্তব্য করেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad