ইসরায়েলি গণমাধ্যম কার্যালয়ে ইরানের হামলা - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ২২ জুন, ২০২৫

ইসরায়েলি গণমাধ্যম কার্যালয়ে ইরানের হামলা

 

ইসরায়েলি গণমাধ্যম কার্যালয়ে ইরানের হামলা




ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত চ্যানেল ১৪ লাইভ সম্প্রচারের সদর দফতরে মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর, আল জাজিরার।

শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এই খবর দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে হামলার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর সদর দফতরে হামলা চালায়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবিতে ইসরাইলের ওই হামলাকে ‘মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে তেহরান। এর জবাবেই মূলত ইসরায়েলি সংবাদমাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad