আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

 



উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফের কাছাকাছি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত সাত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ১৫০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। খবর আল জাজিরা।

ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশ সামানগানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জোয়ান্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল রিপোর্ট অনুযায়ী মোট ১৫০ জন আহত এবং সাতজন মারা গেছেন এবং তাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এই সংখ্যা সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে সংগ্রহ করা প্রতিবেদনের ভিত্তিতে জানানো হয়েছে বলে জানান তিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় আঘাত হানে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ২৮ কিলোমিটার। আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে আসে বাসিন্দারা। 

এর আগে, গত ৩১ আগস্ট দেশটিতে আঘাত হেনেছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির শিকার হয় ২ হাজার ২০০ জনের বেশি মানুষ।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad