ভারতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০, গুরুতর দগ্ধ ১৫ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ভারতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০, গুরুতর দগ্ধ ১৫

 






ভারতে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন মারা গেছেন। সেইসাথে, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে রাজস্থানের একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। পরে মহাসড়কে পৌঁছালে এর পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক রাস্তার একপাশে থামালে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।

এ সময়, স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান। উদ্ধার করা হয় হতাহতদের, নেয়া হয় নিকটবর্তী হাসপাতালে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

অপরদিকে, হতাহতদের প্রত্যেককে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad