মিশরে ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতাদের গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মিশরে ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতাদের গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর

 




মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ দেশের নেতারা স্বাক্ষর করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) দেশটির শার্ম এল-শেখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নিয়েছেন।

উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিতে স্বাক্ষর করেন। এরপর মিসরের প্রেসিডেন্ট সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিমসহ অন্য বিশ্ব নেতারা নথিতে স্বাক্ষর করেন।

এসময় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য মধ্যপ্রাচ্যের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানকে বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, যখনই প্রয়োজন তখনই তাকে পাশে পাওয়া যায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad