আরও ২ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আরও ২ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

 





বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড (কমিশনপ্রাপ্ত) কর্মকর্তাদের সারাদেশে ১২ সেপ্টেম্বর থেকে ৬০ দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

এতে আরও বলা হয়, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর—৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। ৩০ সেপ্টেম্বর থেকে নৌ-বাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে ধাপে ধাপে ৬০ দিন করে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে যাচ্ছে সরকার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad