প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি

 






নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তার  পদত্যাগের পত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে।

রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরান পোখেরাই জানান, ‘সংবিধানের সাথে মিল রেখে রেখে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।’

উল্লেখ্য,দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন নেপালের ছাত্র-জনতা। শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ দেশটির বেশকয়েকজন নেতার বাড়িতে আক্রমণ করেন।

এর আগে, স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৯ জন নিহত ও একশ’ জনের বেশি আহত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad