গুগলকে জরিমানা করায় ইইউ’র ওপর শুল্কারোপের হুমকি ট্রাম্পের - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

গুগলকে জরিমানা করায় ইইউ’র ওপর শুল্কারোপের হুমকি ট্রাম্পের

 







গুগলকে জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়ন এর ওপর আরও শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত শুক্রবার অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রভাব খাটিয়ে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে গুগলকে ২ দশমিক ৯৫ বিলিয়ন ইউরো বা ২৯৫ কোটি ইউরো জরিমানা করে ইউরোপীয় কমিশন।

সংস্থাটি অভিযোগ করে, অনলাইন বিজ্ঞাপনের স্থান নির্ধারণ এবং কনটেন্ট নির্বাচনসংক্রান্ত বিজ্ঞাপন প্রযুক্তিতে নিজেদের পণ্যকে অন্যদের চেয়ে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতায় বাধা দিয়েছে গুগল।

এই রায়কে ভুল আখ্যা দিয়ে গুগল জানায়, তারা এর বিরুদ্ধে আপিল করবে। গুগলের গ্লোবাল রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান লি-অ্যান মুলহল্যান্ড বলেন, এই জরিমানা অযৌক্তিক এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো ইউরোপের হাজার হাজার ব্যবসার টিকে থাকা কঠিন করে তুলবে।

অপরদিকে, মার্কিন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় চটে গেছেন ট্রাম্প। ইউরোপীয় পণ্যের ওপর আরও শুল্কারোপের হুমকি দেন তিনি।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন করদাতা প্রতিষ্ঠানের ওপর বৈষম্যমূলক আচরণ করছে ইইউ। বিজ্ঞাপন ক্রেতা ও বিক্রেতাদের জন্য সেবা প্রদান করা কোনো প্রতিযোগিতাবিরোধী কাজ হয় না এবং এখন আমাদের সেবার বিকল্প অনেক বেশি রয়েছে।

উল্লেখ্য, গুগলের বিরুদ্ধে এটি ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বড় জরিমানা। এর আগে ২০১৮ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে বাজারে প্রাধান্য বিস্তার করার অভিযোগে ৪ দশমিক ৩৪ বিলিয়ন ইউরো বা ৪৩৪ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad