গাজায় একদিনে আরও ৬৭ জনের প্রাণহানি - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় একদিনে আরও ৬৭ জনের প্রাণহানি

 




গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব। গাজাজুড়ে হামলায় শনিবার (৬ সেপ্টেম্বর) একদিনে প্রাণ হারিয়েছে আরও ৬৭ ফিলিস্তিনি।

জানা গেছে, গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। একদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি বহুতল ভবন।

শনিবার হামাসের আস্তানা দাবি তুলে গুড়িয়ে দেয়া হয় ১৫ তলা সুসি টাওয়ার। ভবনটির ঠিক উল্টো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডাব্লিউএ) এর কার্যালয়।

এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলআবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা। বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। দেইর আল বালাহ, খান ইউনিসসহ গাজার অন্যান্য এলাকায়ও সমান তালে চলছে আগ্রাসন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad