নেপালে জেনজিদের বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১৯ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে জেনজিদের বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ১৯

 





সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে নেপালে জেনারেশন জেড খ্যাত তরুণদের বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জন হয়েছে। তার মধ্যে রাজধানী কাঠমান্ডুতে ১৭ জন এবং পূর্বাঞ্চলীয় শহর ইতাহারিতে ২ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষুব্ধ তরুণ-ছাত্র-জনতা কারফিউ ভেঙে সংসদ ভবনে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

এ সময় দুই পক্ষের সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগে তারা মারা যান এবং আহত হয়েছেন শতাধিক। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির কাঠমান্ডু, পোখরা, বুটওয়াল, ভৈরহাওয়া ও ইতাহারীসহ অন্যান্য এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তবে কারফিউ জারির পরও সব জায়গায় বিক্ষোভ থামেনি।

সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে দেয়া হয়। গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই মূলত এ বিক্ষোভ। বিক্ষোভকারীরা এই আন্দোলনকে ‘জেন-জি রেভলিউশন’ নাম দিয়েছে বিক্ষোভকারীরা।

নেপাল সরকারের ভাষ্য, দেশটিতে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়া আইডি ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।

গত বুধবার পর্যন্ত এসব সামাজিক প্ল্যাটফর্মকে নিবন্ধন করার সবশেষ সময়সীমা বেঁধে দিয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দেশটির টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেয় নেপাল সরকার।

এর ফলে সরাসরি জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad