ফের ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফের ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

 





ভেনেজুয়েলার আরও একটি ‘মাদকবাহী’ নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে তিনজনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি- নৌযানটিতে করে মাদক পাচার করা হচ্ছিলো যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ধারণা করা হচ্ছে, দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালায় অঞ্চলটিতে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজ।

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। এর আগে, একই অঞ্চলে আরও একটি মাদকবাহী নৌযানে হামলা চালায় ওয়াশিংটন। প্রাণ যায় কমপক্ষে ১১ জনের।

মাদক বিস্তাররোধে সম্প্রতি, ভেনেজুয়েলা উপকূল ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ারসহ সাড়ে চার হাজার নৌসেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad