ডাকসু নির্বাচন: জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন: জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট

 






ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থীতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য তোলা হয়। তবে রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন আদালত।

এর আগে, গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটে চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিতেরও নির্দেশনাও চাওয়া হয়।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন জুলিয়াস সিজার। গত ২৬ আগস্ট যাচাই-বাছাইয়ের পর প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াসের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬।

তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সাথে জড়িত থাকার অভিযোগ দেন। পরে এ বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশের জন্য পাঠায়। এরপর কমিশনের সুপারিশে জুলিয়াস সিজারের প্রার্থীতা ও ব্যালট নম্বর বাদ দেয়া হয়।

গত ২৭ আগস্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ার কথা উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসারকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। ডাক ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পাওয়ায় এই রিট করা হয়েছে বলে জানানো হয়।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad