গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ

 






গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও সরব হল মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সমাবেশ। ইরান ভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ -এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এতে জড়ো হয় লাখ লাখ মানুষ। এদের মধ্যে বেশিরভাগই হুতি সমর্থক। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে সমাবেশে যোগ দেয় তারা। ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় সানার রাজপথ।

এ সময়, তেলআবিবের হুতিবিরোধী অভিযান ও ইয়েমেনে হামলার তীব্র প্রতিবাদও জানান তারা।

উল্লেখ্য, গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে হুতি। লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নিয়মিত মিসাইল হামলা চালিয়েছে তারা। প্রতি সপ্তাহেই গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় ইয়েমেনের লাখো মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad