সিনেটের সামনে ঘোষণা হবে ডাকসুর ফলাফল - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিনেটের সামনে ঘোষণা হবে ডাকসুর ফলাফল

 







ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে। তবে সিনেট ভবনের হলে নয়, ভবনটির সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জামীম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি কেন্দ্র থেকে আলাদাভাবে হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে।

অর্থাৎ, অতীতের মতোই গণনা শেষে প্রথমে প্রত্যেক হল সংসদের ফল ঘোষণা করা হবে। পরে ডাকসুর ফলাফলও আনুষ্ঠানিকভাবে সিনেট ভবনের সামনে থেকে জানানো হবে।

উল্লেখ্য, দীর্ঘ ৩২ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন হলো। দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এখন চলছে গণনা। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন নেতৃত্বের ফল ঘোষণার জন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad