সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

 







সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরোদেহ ঢাকায় আনা হয়েছে। বাসাবো বরদেশ্বরী শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে মুন্সগঞ্জ থেকে সিদ্ধেশ্বরীর বাসায় আনা হয়। এখান থেকে সন্ধ্যায় মরদেহ শ্বশানে নেয়া হয়।এখানে স্বজন, বন্ধু, সাবেক সহকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ বিদায় জানান।

এর আগে মুন্সীগঞ্জে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad