জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ঢলে মৃত্যু বেড়ে ৪৬ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ঢলে মৃত্যু বেড়ে ৪৬




ভারতের জম্মু-কাশ্মিরে আকস্মিক ভারি বর্ষণ আর আকস্মিক প্লাবনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। এখনও নিখোঁজ আরও দুই শতাধিক। প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমের।

অঞ্চলটির কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে আকস্মিক ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণের জেরে হয় ব্যাপক বৃষ্টি। এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। আর তাতে দেখা দেয় হঠাৎ প্লাবন।

দুর্গত এলাকাটি দিয়ে মচাইল মাতা মন্দিরে যান পুণ্যার্থীরা। তাদের অনেককেই ভাসিয়ে নিয়ে যায় বানের পানি। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে– জেলা প্রশাসন, পুলিশ, ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধারকাজে যুক্ত রয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad