বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

 







বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে দশটার দিকে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো।

এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া, ব্যবসা-বিনিয়োগ, কৃষিসহ অন্যান্য বিষয়গুলোও গুরুত্ব পায়। এ সময় দুই দেশই সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে ইসহাক দার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।

আজ সন্ধ্যার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে ইসহাদ দারের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad