রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৪৬ বন্দি বিনিময় সম্পন্ন - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৪৬ বন্দি বিনিময় সম্পন্ন

 




রাশিয়া ও ইউক্রেন ১৪৬ জন করে বন্দি বিনিময় করেছে। রোববার (২৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বন্দি বিনিময় সম্পন্ন হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমিরাতের মানবিক মধ্যস্থতার প্রচেষ্টার মাধ্যমে তাদের ১৪৬ জন সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪৬ জন বন্দিকে হস্তান্তর করা হয়েছে।

বিনিময়ের অংশ হিসেবে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বসবাসকারী ৮ জন রাশিয়ান নাগরিককেও মস্কোতে ফিরিয়ে দেয়া হয়েছে। ফিরে আসা রাশিয়ান সেনারা বর্তমানে বেলারুশে রয়েছেন। সেখানে তারা প্রয়োজনীয় মানসিক এবং চিকিৎসা সহায়তা পাচ্ছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad