গাজায় ইসরায়েলি তাণ্ডবের মাঝেই হামাসের তুমুল পাল্টা লড়াই - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

গাজায় ইসরায়েলি তাণ্ডবের মাঝেই হামাসের তুমুল পাল্টা লড়াই

 



গাজায় ইসরায়েলের তাণ্ডব-বর্বরতা-হত্যাযজ্ঞের মধ্যে এখনও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস। বুধবার (২০ আগস্ট) খান ইউনিসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের সাথে তুমুল লড়াই হয় প্রতিরোধ যোদ্ধাদের। তেলআবিবের দাবি, ১০ হামাস সদস্য নিহত হয়েছে সেখানে। আইডিএফ সেনারাও হতাহতের শিকার বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির।

মূলত, ইসরায়েল হামাসকে গুঁড়িয়ে দেয়ার দাবি করলেও, হঠাৎ হঠাৎ যেন ফিনিক্স পাখির মতো নিজেদের উপস্থিতির জানান দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে অভিযান চালায় হামাস যোদ্ধারা। তেলআবিবের দাবি, একটি টানেল থেকে বেরিয়ে আসে ১৮ জনের একটি দল। হামলা চালায় আইডিএফ সেনাদের ওপর। মেশিনগান দিয়ে গুলি এবং ট্যাংক বিধ্বংসী রকেটও ব্যবহার করে যোদ্ধারা। পাল্টা অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। দাবি, ১০ হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। বাকি ৮ জন পালিয়ে যায়।

এদিকে, খান ইউনিসে হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। তাদের দাবি, সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে যোদ্ধারা। একাধিক ভবনে প্রবেশ করে হত্যা করা হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে। ধ্বংস করেছে বেশ কয়েকটি ট্যাংক ও বিস্ফোরক ডিভাইস।

৩ জন আহতের কথা জানালেও সেনা নিহতের কথা স্বীকার করেনি তেলআবিব। হামাসের দাবি কয়েক ঘণ্টা ধরে চলে লড়াই। আইডিএফ অবশ্য বলছে, এক ঘণ্টার মধ্যেই শেষ হয় তাদের অভিযান। গাজায় হামাসের চেইন অব কমান্ড ভেঙে দেয়া হয়েছে বলে দাবি আইডিএফ’র।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ঘাঁটি ধ্বংস ও তাদের চেইন অব কমান্ড ভেঙে তাদের সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছি। এখন গাজা সিটিতে হামাসের সব স্থাপনা উড়িয়ে দেয়াই লক্ষ্য। মাটির ওপরে-নিচে; সব জায়গা থেকেই উৎখাত করা হবে হামাসকে।

উল্লেখ্য, আইডিএফ-এর দাবি, গত ৫ মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে দুই হাজারেরও বেশি হামাস সদস্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad