আজ থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আজ থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

 








আজ থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।

ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে।

ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে মস্কো ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থ পাচ্ছে, আর তারই শাস্তি হিসেবে এই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। এর আগে, ১ আগস্ট থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের ওপর এ নতুন শুল্ক যোগ হবে।

দেশটি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের প্রায় ৮৭ বিলিয়ন ডলারের রপ্তানি এ শুল্কে সরাসরি প্রভাবিত হবে, যা দেশের জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad