প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ শেষ করার ক্ষমতা রয়েছে: সিনেটর বার্নি স্যান্ডার্স - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ শেষ করার ক্ষমতা রয়েছে: সিনেটর বার্নি স্যান্ডার্স

 







গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। মার্কিন প্রেসিডেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে সিনেটর লিখেছেন:

‘স্পষ্ট করে বলি: প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ফিলিস্তিনি জনগণের অনাহার শেষ করার ক্ষমতা রয়েছে। কিন্তু তিনি কিছুই করছেন না, শুধু বসে বসে এই দুর্ভিক্ষ হতে দেখছেন।’

তিনি আরও লিখেছেন:

‘এবার যথেষ্ট হয়েছে। নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রে আর কোনো মার্কিন করদাতার অর্থ নয়।’

উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে। এ ধাপে চরম ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই চরম রূপ খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে গাজাজুড়ে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad