ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো তুরস্ক - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো তুরস্ক

 







গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি বন্দর ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সংসদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন।

ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। বক্তৃতায় ফিদান বলেন, গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেলআবিব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad