ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি

 




ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাক্ষাৎকারে একথা জানান তিনি।

আজ বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ‘দ্য জেরুজালেম পোস্ট’।

আরাঘচির দাবি, ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে কোনো সমস্যারই মীমাংসা হয়নি। ইসরায়েল বিনা শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ায় ইরান তা মেনে নেয়। ভবিষ্যতে ইরানে হামলা হলে ইসরায়েলের ওপর আগের চেয়েও কড়া জবাব দেবে তেহরান।

তিনি জানান, আরও একটি যুদ্ধে জড়াতেও প্রস্তুত আছে ইরান। এ সময়, বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad