গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১ - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১

 






গাজা সিটি দখলের লক্ষ্যে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। উপত্যকাজুড়ে ভয়াবহ তাণ্ডবে বুধবার (২০ আগস্ট) প্রাণ হারিয়েছে আরও ৮১ ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ২৫ জন। জয়তুন ও জাবালিয়া এলাকায় নির্বিচার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা। জয়তুনে দুটি এবং জাবালিয়ায় একটি ব্রিগেড স্থল অভিযান পরিচালনা করছে।

পরিকল্পিত মিশনের এটি প্রাথমিক ধাপ বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (১৯ আগস্ট) এ পরিকল্পনায় অনুমোদন দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, গাজা সিটি দখলের জন্য সেপ্টেম্বরের শুরুতেই নামানো হবে ৬০ হাজার রিজার্ভ সেনা। অঞ্চলটি থেকে আবারও সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে ফিলিস্তিনিদের।

বুধবার গাজার দক্ষিণে ত্রাণ সংগ্রহকারীদের ওপরও আরেক দফা হামলা হয়। এতে মারা যায় ৩০ জন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad