তাইজুল বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

তাইজুল বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে

 


তাইজুল বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে 



শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও বল হাতে আলো ছড়ান তাইজুল ইসলাম। একমাত্র ইনিংসে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট।

বুধবার প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ টেস্টে নিজের ১৭তম ফাইফারের পুরস্কার পেলেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন ৩৩ বছর বয়সি তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই শীর্ষে। 

ক্যারিয়ারসেরা অবস্থান থেকে মাত্র এক ধাপ নিচে আছেন এই বাঁ-হাতি স্পিনার। ২০২৩ সালে ১৫ নম্বরে উঠেছিলেন তিনি। তাইজুল ছাড়া বাংলাদেশের বাকি প্রায় সবাই র‌্যাংকিংয়ে পিছিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। দুই ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে আরেক লংকান দিনেশ চান্দিমাল।

এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ভারতের কিপার-ব্যাটার ঋষভ পন্ত। তিন ধাপ এগিয়ে শীর্ষ দশে ফিরেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (১০)। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ব্যাটে-বলে আলো ছড়িয়ে তিন বিভাগেই উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার দুই অলরাউন্ডার করবিন বশ ও উইয়ান মুল্ডার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad