অন্তর্বর্তী সরকারের দশ মাসে আশানুরূপ কিছু পাওয়া যায়নি: সৈয়দ মোয়াজ্জেম - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শুক্রবার, ২০ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের দশ মাসে আশানুরূপ কিছু পাওয়া যায়নি: সৈয়দ মোয়াজ্জেম

 

অন্তর্বর্তী সরকারের দশ মাসে আশানুরূপ কিছু পাওয়া যায়নি: সৈয়দ মোয়াজ্জেম



অন্তর্বর্তী সরকারের ১০ মাস অতিবাহিত হলেও দেশের মানুষকে তারা আশানুরূপ কিছু দেখাতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২০ জুন) দুপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মোয়াজ্জেম বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেষ্টাদের কর্মতৎপরতা নেই। বাজার বা ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হলেও, সরকারের মাথাব্যাথা নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললে সরকারের রাগ হয়; কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংকটের সমাধান আসবে না। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পক্ষ থেকেই তালিকা করা হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad