আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান - MN NEWS BD

MN NEWS BD বাংলাদেশের একটি অনলাইন সংবাদ মাধ্যম। এটি দেশ-বিদেশের সাম্প্রতিক খবর প্রকাশ করে, যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্যান্য অনলাইন পোর্টালের মতোই, এটি দ্রুত সংবাদ পরিবেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠকদের কাছে তথ্য পৌঁছে দিতে আগ্রহী। #বাংলা সংবাদ# বিশ্ব সংবাদ,#খেলাধুলা,#বিনোদন# রাজনীতি,#ব্যবসা,#তাৎক্ষণিক তথ্য#JAMUNATV#

Random Posts

Breaking

Home Top Ad

Post Top Ad

শনিবার, ২১ জুন, ২০২৫

আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

 


আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান



ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান। তেহরানের অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর ১৮তম ওয়েভে টার্গেট হয়েছে তেলআবিব। খবর আলজাজিরা।

দক্ষিণে হুলোনের একটি ভবনে হয় বড় ধরণের বিস্ফোরণ। এতে ছড়িয়ে পড়ে আগুন। উত্তরে নেতানিয়া থেকে দক্ষিণে আশদোদ, রাজধানী তেলআবিবসহ মধ্যাঞ্চলে শোনা যায় সাইরেনের আওয়াজ। তেলআবিবের দাবি, তেহরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল ঠেকিয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল থাকার দাবি করেছে দুই দেশই।

এর আগে শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ৩৩ জন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। হামলার শিকার হয়েছে দক্ষিণাঞ্চলীয় বীরশেবা শহরও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad